ফের ভারত বাংলাদেশ সীমান্ত থেকে উদ্ধার ফেন্সিডিল কাফসিরাপ। সোমবার ভোররাতে মিলকি সুলতানপুর বিওপি -র বিএসএফ এর ২৪ নম্বর ব্যাটালিয়ানের জাওয়ানেরা এই ফেন্সিডিলগুলি উদ্ধার করে।
জানা গেছে, এদিন ভারত বাংলাদেশ সীমান্ত কর্মরত বিএসএফ এর ২৪ নম্বর ব্যাটালিয়ানের জাওয়ানেরা বেশকিছু দুষ্কৃতিকে সীমান্তে দেখতে পেয়ে তাদের পেছনে ধাওয়া করে। দুষ্কৃতিরা পালাতে সক্ষম হলেও তারা ফেলে যায় ৩০৯টি বোতল ফেন্সিডিল কাফসিরাপ। এরপর বিএসএফ জাওয়ানেরা ওই ফেন্সিডিল কাফসিরাপ গুলি উদ্ধার করে নিয়ে আসে। আজ সকালে উদ্ধার হওয়া ফেন্সিডিল কাফসিরাপ কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ জাওয়ানেরা।